× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোমানের সাত ছয়ে উড়ল গাজী টায়ার্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ০২:১২ এএম

ম্যাচসেরা 
 মহব্বত হোসেন রোমান

ম্যাচসেরা মহব্বত হোসেন রোমান

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স বোলারদের নাকের পানি চোখের পানি এক করে দেন গাজী টায়ার্স ওপেনার রোমান। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৩৭ রান জমা করে গাজী। মাত্র ৬৭ বলের ইনিংসে ৬৭ রান করেন রোমান। ইনিংসটি সাজান তিন চার ও সাত ছক্কায়। 

জয়ের জন্য ২৩৮ রানের টার্গেটের সামনে মাত্র ১৬৬ রানেই শেষ হয় রূপগঞ্জের ইনিংস। শামসুর রহমান ৫৮ রানের ইনিংস খেললেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। গাজী টায়ার্স বোলারদের মধ্যে আছে মারুফ মৃধা ও শামিম মিয়া। সাত ম্যাচে গাজী টায়ার্সের এটা দ্বিতীয় জয়। ৪ পয়েন্ট নিয়ে দলটি অবস্থান করছে ৯ নম্বরে। আর সমান ম্যাচে রূপগঞ্জ টায়ার্স এখনও পয়েন্টশূন্য। 

সংক্ষিপ্ত স্কোর

গাজী টায়ার্স : ৪৩ ওভারে ২৩৭/৯ (রোমান ৬৩, ইফতেখার ৪১, আশরাফুল আলম ২৮, হাশিম ২/২৭, আসাদুল্লাহ ২/২৭, নাবিল ২/৪৯)।

রূপগঞ্জ টাইগার্স : ৩৮.২ ওভারে ১৬৬ (শামসুর ৫৮, আইচ ৪২; মারুফ ৩/২৬, শামীম ৩/৩৩)

ফল : গাজী টায়ার্স ৭১ রানে জয়ী।

ম্যাচসেরা : মহব্বত হোসেন রোমান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা