× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল শেষ হাসারাঙ্গার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ২০:৩২ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৪ ২১:০৫ পিএম

আইপিএল শেষ হাসারাঙ্গার

শঙ্কা সত্য হলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তদশ আসরে খেলা হচ্ছে না ওয়ানিন্দু হাসারাঙ্গার। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন লঙ্কান টি-টোয়েন্টি অধিনায়ক। তার চোটের বিষয়টি নিশ্চিত করেছেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। শনিবার (৩০ মার্চ ) দুবাইয়ে ডাক্তার দেখিয়েছেন হাসারাঙ্গা।

তার ম্যানেজার জানিয়েছেন, গোড়ালি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর তারা জানিয়েছে হাসারাঙ্গার পুনর্বাসন প্রয়োজন। এজন্য সে এবারের আইপিএলে অংশ নেবে না।’ লঙ্কান বোর্ডের এমন সিদ্ধান্তের পেছনে কারণও আছে। বিশ্বকাপে এই স্পিন অলরাউন্ডার দলের বড় ভরসা। সেই সঙ্গে তিনি অধিনায়কও। নতুন করে তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ এসএলসি।

২০২২ সালে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে হাসারাঙ্গাকে দলে নেয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর ২০২৩ সালেই তাকে ছেড়ে দেয়। সেবার হায়দরাবাদ তাকে দেড় কোটিতে কেনে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা