× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিজে মুগ্ধ ভন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ২০:২৭ পিএম

ফিজে মুগ্ধ ভন

ব্যাট-প্যাড আলমারিতে তুলে রাখলেও ক্রিকেট নিয়েই ব্যস্ততা মাইকেল ভনের। সপ্তদশ আইপিএলে বিশ্লেষকদের ভূমিকায় আছেন সাবেক ইংলিশ অধিনায়ক। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের স্টুডিওতে মুস্তাফিজুর রহমানের পারফর্ম নিয়ে কথা বলেছেন ভন। চুলচেরা বিশ্লেষণের এক পর্যায়ে ফিজকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন সাবেক ইংলিশ অধিনায়ক।

আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি (১২তম ম্যাচ পর্যন্ত) মুস্তাফিজুর রহমান। পার্পল ক্যাপ দখলে রেখেছেন তিনি। কাটার মাস্টারকে নিয়ে সঞ্চালকের এক প্রশ্নে ভনের উত্তর, ‘(সেরা বোলার হিসেবে) আপনি ফিজের কথা বলতে পারেন। কারণ সে ‍দুই ম্যাচে ৬ উইকেট পেয়েছে। ছোট করে আমি আন্দ্রে রাসেলের নামটাও যুক্ত করতে চাই। কলকাতার গুরুত্বপূর্ণ সময়ে সে দারুণ বোলিং করেছে। কিন্তু আমি ফিজের কথা বলব। তার বোলিং আমার বেশি ভালো লেগেছে।’

ফিজদের বোলিং কোচকে নিয়েও প্রশংসা করেন ভন, ‘এরিক সাইমন (চেন্নাইয়ের বোলিং পরামর্শক) পেসারদের নিয়ে দারুণ কাজ করছে। কারণ তারা বেশিরভাগ সময়ই পেসারদের নিয়ে বোলিংয়ের শুরুটা করে এবং সুইংও পায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা