× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপের অভিক আনোয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ১৪:০৩ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৪ ১৫:৫০ পিএম

গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপের অভিক আনোয়ার

দুবাই অটোড্রোম গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপে সফল হয়েছেন বাংলাদেশের কার রেসার অভিক আনোয়ার। ২০২৩-২৪ মৌসুমের খেলায় ২টি জয় পেয়েছেন তিনি।

শনিবার (৩০ মার্চ) ২টি জয় পান অভিক। ইফতারের পর আলোর নিচে পরিচালিত ২টি বিশ মিনিটের প্রতিযোগিতায় লড়েন তিনি।

এবারের আসরে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, ভারত এবং রাশিয়াসহ বিভিন্ন দেশের রেসাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করেছেন অভিক। ইনজুরি নিয়েও তার জয় অতুলনীয় দক্ষতার পরিচয়ই দেয়। অনেকে মনে করেন, চ্যালেঞ্জিং পরিস্থিতি এবং তীব্র প্রতিযোগিতার মধ্যে পাওয়া অভিকের বিজয়গুলো বাংলাদেশ এবং এর বাইরেও মোটরস্পোর্টপ্রেমীদের জন্য প্রেরণার উৎস।

অভিক আনোয়ারের ঐতিহাসিক অর্জনগুলো কেবল প্রথম বাংলাদেশি মোটরস্পোর্ট বিজয়ী হিসেবে তার মর্যাদাই বাড়িয়ে তোলেনি, বরং তাকে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক রেসিং চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা