× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্যোতির ব্যাটে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ১৩:৩১ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৪ ১৪:৩৮ পিএম

জ্যোতির ব্যাটে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

ওয়ানডে সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগ্রেসরা। এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ফিফটিতে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে বাংলাদেশের মেয়েরা। 

আজ রবিবার (৩১ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১২৬ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। ব্যাট হাতে ৬৩ বলে ৭ বাউন্ডারিতে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন জ্যোতি। 

ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই দিলারা আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। মলিনিউক্সের বলে সাদারল্যান্ডের হাতে ক্যাচ দিয়ে শূন্যহাতেই বিদায় নেন ডানহাতি এই ব্যাটার। দ্বিতীয় ওভারে সোবহানা মোস্তারিও সাজঘরে ফিরে যান। ৮ বল মোকাবিলা করেও রানের খাতা খুলতে পারেননি তিনি। 

এরপর মুর্শিদা খাতুনকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক জ্যোতি। তৃতীয় উইকেটে তারা দুজনে মিলে স্কোরবোর্ডে ৫৭ রান যোগ করেন। ২৭ বলে ১ বাউন্ডারিতে ২০ রান করা মুর্শিদার বিদায়ে ভাঙে জুটি। ওরেহামের বলে এলবিডব্লু হন টাইগ্রেস ওপেনার।

এদিন ব্যাট হাতে দায়িত্বশীল ছিলেন জ্যোতি। ১৯তম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাকিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন তিনি। ৫৫ বলে ফিফটি তুলে শেষ পর্যন্ত ৬২ রানে অপরাজিত থাকেন। শেষদিকে ফাহিমা খাতুন ২১ বলে ২ চার ও ১ ছক্কায় ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা