বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ১২:১১ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪ ১২:২৭ পিএম
ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগ্রেসরা। এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল।
আজ রবিবার (৩১ মার্চ) দুপুর ১২টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচটি। এ ম্যাচে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শরিফা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও সুলতানা খাতুন।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালিসা হিলি (অধিনায়ক), বেথ মুনি, এলিসা পেরি, অ্যাশলে গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, ফোবি লিচফিল্ড, গ্রেস হ্যারিস, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, সোফি মলিনেক্স ও টায়লা ভ্লাইমিঙ্ক।