× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবুজের হ্যাটট্রিকে মেরিনার্সের বড় জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ১৬:১৩ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৪ ১৬:৩৪ পিএম

সবুজের হ্যাটট্রিকে মেরিনার্সের বড় জয়। ছবি : বাহফে

সবুজের হ্যাটট্রিকে মেরিনার্সের বড় জয়। ছবি : বাহফে

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে বড় জয় পেয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। আজ শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৯-১ ব্যবধানে পরাজিত করে মামুন-উর-রশিদের শিষ্যরা। ডিফেন্ডার সোহানুর রহমান সুবজের হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় মেরিনার্স। এ ছাড়া জয়ী দলের খোরশেদুর রহমান জোড়া গোল করেন এবং সাদাফ সালেকীন, রাহিদ হোসেন ও ভারতের অজয় যাদব একটি করে গোল করেন। বাংলাদেশ এসসির জার্সিতে ম্যাচের একমাত্র গোলটি করেন ভারতের প্রিন্স কুমার।

আজ খেলার তৃতীয় মিনিটে সবুজের দারুণ এক ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স। প্রথম কোয়ার্টারের আর কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয় কোয়ার্টারের ২১ মিনিটে আবারও গোলের উৎসব মেরিনার্সের। পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সবুজ। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে আবারও পেনাল্টি কর্নার থেকে সবুজের গোল। মেরিনার্স ৩-০ তে এগিয়ে যাওয়ার পাশাপাশি ম্যাচে নিজের হ্যাটট্রিকপূর্ণ করেন সবুজ। 

খেলার তৃতীয় কোয়ার্টারের ৩৫ মিনিটে রাহিদের গোলে ব্যবধান ৪-০ করে ফেলে মেরিনার্স। ৪০ মিনিটে অজয়ের ফিল্ড গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০-তে। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবারও গোল করেন সবুজ। বাংলাদেশ এসসির বিরুদ্ধে মেরিনার্স এগিয়ে যায় ৬-০ ব্যবধানে। পরের মিনিটে আবারও গোল মেরিনার্সের। ৪৮ মিনিটে খোরশেদের গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৭-০ গোলে। 

৫১ মিনিটে খোরশেদের গোলে ব্যবধান ৮-০-তে বাড়িয়ে নেয় মেরিনার্স। পরের মিনিটে ব্যবধান ৯-০ করেন সাদাফ। খেলার ৫৯ মিনিটে বাংলাদেশ এসসির হয়ে ম্যাচের সান্ত্বনাসূচক গোলটি করেন প্রিন্স কুমার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা