× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্যলোকে পাড়ি জমিয়েছেন হকির নিবেদিতপ্রাণ সংগঠক ইউসুফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪ ১৪:০৬ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৪ ১৪:১৫ পিএম

হকির নিবেদিতপ্রাণ সংগঠক ইউসুফ আর নেই। ছবি : সংগৃহীত

হকির নিবেদিতপ্রাণ সংগঠক ইউসুফ আর নেই। ছবি : সংগৃহীত

করিতকর্মা সংগঠক হিসেবে মোহাম্মদ ইউসুফের সুনাম ছিল বেশ। বিশেষ করে হকির প্রতি তার ভালোবাসা ছিল আর সবার চেয়ে আলাদা। চট্টগ্রামের এ সংগঠককে এখন হকি ফেডারেশন কিংবা আর কোথাও দেখা যাবে না। আজ শনিবার সকালে অন্যলোকে পাড়ি জমিয়েছেন ইউসুফ। বয়স হয়েছিল ৬০ বছর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।

জানা গেছে, কিছুদিন ধরে ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ইউসুফ। এর ওপর দুই দিন আগে হার্টে ব্লক ধরা পড়ে। চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকরা ইউসুফের হার্টে রিং পরিয়েছিলেন। ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয় আইসিইউতে। কিন্তু সেখান থেকে আর ফিরে আসতে পারেননি। না-ফেরার দেশে চলে গেছেন।

বাদ আসর চট্টগ্রামের সিডিএ মসজিদে তার নামাজে জানাজা হবে। এরপর চট্টগ্রাম শহরের হজরত গরীবউল্লাহ শাহ (রহ.)-এর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

ইউসুফকে শ্রদ্ধায় চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ হকিতে আজ দুটি ম্যাচের আগে এক মিনিট করে নীরবতা পালন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা