× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের কোচ হচ্ছেন গিলেস্পি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ২০:৪৮ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ২১:১৭ পিএম

পাকিস্তানের কোচ হচ্ছেন গিলেস্পি!

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জেসন গিলেস্পি। দেশটির রাজ্য দল সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রধান কোচের পদ থেকে আগামী জুনে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, পাকিস্তান জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ৪৮ বছর বয়সি  সাবেক এই অজি পেসার

পাকিস্তানের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান’ এক প্রতিবেদনে জানিয়েছে, জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে গিলেস্পির দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে। শেন ওয়াটসন, মাইক হেসন ও ড্যারেন স্যামি এরই মধ্যে প্রস্তাব নাকচ করে দিয়েছেন। গ্যারি কারস্টেন ও লুক রঞ্চি সিদ্ধান্ত নিতে আরেকটু সময় চেয়েছেন। তাই পিসিবি এর মধ্যে আবার গিলেস্পির সঙ্গে আলোচনা করছে। আগামী সপ্তাহের মধ্যে কোচদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অস্ট্রেলিয়ার জার্সিতে ১৯৯৬ সালে অভিষেক হয়েছিল গিলেস্পির। এরপর প্রায় এক যুগের ক্রিকেট ক্যারিয়ারে তিন ফরম্যাটে ১৬৯ ম্যাচে ৪০২টি উইকেট শিকার করেন ডানহাতি এই মিডিয়াম পেসার। ২০০৬ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্টে নাইটওয়াচম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির জন্য বেশ স্মরণীয় হয়ে আছেন তিনি। খেলোয়াড়ি জীবন ছাড়ার পর কোচিং পেশা বেছে নেন তিনি। এবার হয়তো জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন এই পেসার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা