প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ২০:৪২ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪ ২১:১৫ পিএম
অস্ট্রেলিয়ার ২০২৪-২৫ মৌসুমের
চুক্তি থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও স্পিন বোলার অ্যাস্টন অ্যাগার।
ভারতে বিশ্বকাপ চলাকালে বাদ পড়েন স্টয়নিস। এরপর থেকেই দলে অনিয়মিত। গত বছর মাত্র একটি
আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অ্যাগার।
বৃহস্পতিবার (২৮ মার্চ ) ২৩ সদস্যের
কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে স্টয়নিস-অ্যাগার ছাড়াও
বাদ পড়েন টেস্ট ওপেনার মার্কাস হ্যারি, পেসার মাইকেল নেসার ও ডেভিড ওয়ার্নার। সদ্য
অবসরে যাওয়া ওয়ার্নার যে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন না তা আগে থেকেই অনুমেয় ছিল। তবে
স্টয়নিসের ব্যাপারটি অনেককেই অবাক করেছে।
২৩ জনের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন নতুন চারজন। তারা হচ্ছেন, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, ম্যাট শর্ট ও অ্যারন হার্ড। এর মধ্যে বছরের শুরুতেই ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মাত্র তিন ম্যাচ খেলেই নতুন চুক্তিতে জায়গা করে নিয়েছেন বার্টলেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের বোলিং শক্তি প্রদর্শন করেছেন এই পেসার। তাতেই সুখবর পেয়েছেন।