× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলে দলীয় সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড হায়দরাবাদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ২৩:৪০ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ১৫:৫৪ পিএম

৩৪ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন

৩৪ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন

আইপিএলে এত দিন দলীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৫ উইকেটে ২৬৩ রান কীর্তি গড়েছিল বিরাট কোহলির বেঙ্গালুরু। ওই ম্যাচে ৬৬ বলে ১৭৫ রানের ধ্বংসাত্মক ইনিংস উপহার দিয়েছিলেন ক্রিস গেইল।

ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ইতিহাসে সেই দলীয় সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড ভেঙে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। আজ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে রান তলায় নতুন রেকর্ড গড়েছে তারা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৭৭ রানের পুঁজি গড়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে প্যাট কামিন্সের দল। 

রেকর্ড রানের ম্যাচে হায়দরাবাদের জার্সি গায়ে অবশ্য সেঞ্চুরির দেখা পাননি কেউ। তবে ব্যাটিংয়ে বিস্ফোরক ইনিংস খেলেছেন হেনরিখ ক্লাসেন, ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। 

হাফসেঞ্চুরি হাঁকানো দুই ব্যাটার অবশ্য ইনিংস বড় করতে পারেননি। জেরাল্ড কোয়েৎজির বলে ফেরার আগে ২৪ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেন হেড। পীযূষ চাওলার কাছে পরাস্ত হওয়া অভিষেক ২৩ বলে খেলে এনে দেন ৬৩ রানের দুরন্ত ইনিংস।

হায়দরাবাদকে রেকর্ডের পথে বাকিটা এগিয়ে দেন ক্লাসেন ও মার্করাম। দুই প্রোটিয়া তারকা চতুর্থ উইকেটে গড়েন ৫৪ বলে ১১৬ রানের হার না মানা জুটি। ক্লাসেন ৩৪ বলে খেলেন ৮০ রানের ক্যামিও ইনিংস। মার্করাম দলীয় স্কোরে যোগ করেন ২৮ বলে ৪২।

লক্ষ্য তাড়া করতে নেমে তিলক ভার্মা (৬৪) ও টিম ডেভিডের (৪২*) ব্যাটিং ঝলকের পরও ৫ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের ইনিংস গুটিয়ে যায় ২৪৬ রানে। হায়দরাবাদ জেতে ৩১ রানে। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ওঠে ৫২৩ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে দুই ইনিংস মিলিয়ে এটাই সবচেয়ে বেশি রানের রেকর্ড। আইপিএলের ইতিহাসেও এটি রেকর্ড রান।

অন্যদিকে হায়দরাবাদ নিজেদের ইনিংসে মেরেছে ১৮টি ছক্কা। মুম্বাই ছক্কা পায় ২০টি। পুরো ম্যাচে ছক্কা হয়েছে ৩৮টি। যা টি-টোয়েন্টি ক্রিকেট ও আইপিএলের ইতিহাসের সর্বাধিক ছক্কার রেকর্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা