× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম টেস্টে থাকছেন না হাথুরুসিংহে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১৭:০৮ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৪ ১৭:৪১ পিএম

চট্টগ্রাম টেস্টে সাকিব ফিরেছেন, কিন্তু থাকছেন না প্রধান কোচ— সংগৃহীত ছবি

চট্টগ্রাম টেস্টে সাকিব ফিরেছেন, কিন্তু থাকছেন না প্রধান কোচ— সংগৃহীত ছবি

ব্যক্তিগত কারণে চট্টগ্রামে টেস্টে থাকছেন না চন্ডিকা হাথুরুসিংহে। নাজমুল হোসেন শান্তদের কোচ এ সময়ে উড়াল দেবেন অস্ট্রেলিয়ার উদ্দেশে। তার জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রধান কোচের ভূমিকায় থাকবেন সহকারী কোচ নিক পোথাস। ঠিক কি কারণে হাথুরুসিংহে চট্টগ্রামে যাচ্ছেন না, তা জানায়নি বিসিবি।

আজ বুধবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩০ মার্চ ম্যাচটি শুরু হবে চট্টগ্রামে। ব্যক্তিগত কারণে প্রধান কোচ অস্ট্রেলিয়া যাচ্ছেন, দ্রুতই তাকে বাংলাদেশ ছেড়ে যেতে হচ্ছে। হাথুরুসিংহের অনুপস্থিতিতে ওই সময় সহকারী কোচ নিক পোথাস প্রধান কোচের দায়িত্ব সামলাবেন।’

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের শেষ ম্যাচ ৩০ মার্চ। চট্টগ্রাম টেস্টের আগে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রথম টেস্টের ভেন্যু সিলেট থেকে আজ চট্টগ্রাম যাওয়ার কথা শান্তদের। চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন স্কোয়াডে ফেরা সাকিব আল হাসান ও হাসান মাহমুদ।

চলতি সিরিজে সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জেতে ২-১ ব্যবধানে। সাগরিকায় শান্তদের এবার সিরিজ রক্ষার লড়াই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা