× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিছিয়ে পড়েও কোস্টারিকাকে হারাল আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১১:০৮ এএম

আপডেট : ২৭ মার্চ ২০২৪ ১১:৫১ এএম

গোল পেয়েছেন ডি মারিয়া। ছবি : এক্স

গোল পেয়েছেন ডি মারিয়া। ছবি : এক্স

কাতার বিশ্বকাপের পর অপরাজেয় আর্জেন্টিনাকে থামায় উরুগুয়ে। পরের ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়ায় বতর্মান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে হারায় লিওনেল মেসি ব্রিগেড। এ প্রতিযোগিতায় কখনওই এর আগে ঘরের মাঠে হারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। তারপর আর্জেন্টিনার বিপক্ষে পাত্তা পায়নি এল সালভাদোর। তবে প্রথমার্ধে লিড নেওয়ায় দুর্দান্ত আর্জেন্টিনার বিপক্ষে কোস্টারিকা ভিন্ন কিছু করবে বলেই অনেকে মনে করেছিলেন। কিন্তু এগিয়ে গিয়েও আলবিসেলেস্তেদের বিপক্ষে জিততে পারেনি কোস্টারিকা। মেসিদের বিপক্ষে পরাজয় নিয়েই মাঠ ছেড়েছে দলটি।

যদিও এ ম্যাচেও খেলেননি মেসি। সামান্য ইনজুরির কারণে তাকে একাদশে রাখেননি কোচ স্কালোনি। তবে লস অ্যাঞ্জেলসের ইউনাইটেড এয়ারলাইনস ফিল্ডে আজ বুধবার ৩-১ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। এ জয়ে কোস্টারিকার বিপক্ষে অজেয় থাকার ধারাবাহিকতাও ধরে রাখল আর্জেন্টিনা। এ নিয়ে আটবারের মুখোমুখি লড়াইয়ে ষষ্ঠ জয় পেল আর্জেন্টিনা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

খেলায় ৩৪ মিনিটে মানফ্রেড ওগালদের গোলে লিড নেয় কোস্টারিকা। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ডি মারিয়া। দুই মিনিট পর তাকে অনুসরণ করেন ম্যাকঅ্যালিস্টার। লিভারপুল তারকার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর ৭৭ মিনিটে গোল করে কোস্টারিকাকে চূড়ান্ত হতাশায় ডোবান লাওতারো মার্তিনেজ। ২০২২ সালের সেপ্টেম্বরের পর ইন্টার মিলান তারকার এটি প্রথম আন্তর্জাতিক গোল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা