× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ডি মারিয়াকে হত্যার হুমকি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ১৪:১৫ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৪ ১৪:৩৯ পিএম

লিওনেল মেসির পর ডি মারিয়াও পেলেন হত্যার হুমকি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসির পর ডি মারিয়াও পেলেন হত্যার হুমকি। ছবি : সংগৃহীত

গত বছর হত্যার হুমকি পেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের সুপার মার্কেটে বন্দুক হামলা চালিয়ে মেসিকে হত্যার হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা। এবার আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে মাদক কারবারি চক্রের সদস্যরা।

গুঞ্জন চলছে, ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে থাকা ৩৬ বছর বয়সি ডি মারিয়া আবারও রোজারিওতে ফিরতে পারেন। এরই মধ্যে সোমবার (২৫ মার্চ) ভোরে ডি মারিয়ার জন্মভূমি রোজারিওর সান্তা ফে প্রদেশের বাড়ির দরজায় কালো প্লাস্টিকের একটি ব্যাগ ছুড়ে দেওয়া হয়। ব্যাগে থাকা চিরকুটে বার্তা পাঠিয়ে এ তারকা ফুটবলারকে তার জন্মস্থান উত্তর-মধ্য আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের বৃহত্তম শহর রোজারিওতে ফিরতে নিষেধ করা হয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, ডি মারিয়ার বাড়িতে ওই ব্যাগের ভেতরে থাকা চিরকুটেই ছিল হুমকি। তাতে লেখা ছিল, মারিয়া রোজারিওতে ফিরলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে।


এরই মধ্যে তদন্ত শুরু করেছে সান্তা ফে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গেল সপ্তাহে রোজারিওতে মাদক কারবারিদের সহিংসতা বেড়ে যাওয়ায় পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডি মারিয়া। সে বক্তব্যের জেরে মাদক কারবারিদের লক্ষ্যবস্তুতে পরিণত হন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফাইনালিসিমা জেতা এই তারকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা