× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেসারদের বন্দনায় শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ২০:১২ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ২১:১১ পিএম

পেসারদের বন্দনায় লঙ্কানদের টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা; সংগৃহীত ছবি

পেসারদের বন্দনায় লঙ্কানদের টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা; সংগৃহীত ছবি

সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশকে ৩২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। যেখানে বড় অবদান দুই  ইনিংসের জোড়া সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভার। তবে লঙ্কান পেসাররাও দুর্দান্ত ছিলেন। তিন পেসার মিলেই সংগ্রহ করেছেন বাংলাদেশের পুরো ২০ উইকেট। তাই পেসারদের বন্দনায় মেতেছেন লঙ্কানদের টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

আজ সোমবার (২৫ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ধনাঞ্জয়া বলেন, ‘এটা (এখানের উইকেট) দেখে পেস বোলিং উইকেট মনে হয়েছিল। তাই আমরা ৩ পেসার খেলিয়েছি। দিনশেষে এটি কাজে লেগেছে বলে আমার মনে হয়। দিন যত গড়িয়েছে পেসারদের গতি কমেছে। তবে আমার মনে হয় যেভাবে আমাদের পেসাররা বোলিং করেছে তাতে আমি বেশ খুশি।’

শ্রীলঙ্কার একাদশে খেলা তিন পেসার হলেন কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা। তাদের বাকি পেসারদের নিয়ে ধনাঞ্জয়া বলেন, ‘আরও অনেকেই আছে। আসলে আমরা বলতে পারি না যে সে প্রথম সে শেষ। সবাই খেলার জন্য প্রস্তুত আছে। নির্বাচকরা আমাদের যে দল দিয়েছে তাতে আমি খুশি।’

‘আসলে আমাদের দেশেও আমরা ৩ পেসার নিয়ে খেলে থাকি। যেকোনো উইকেটে যদি নতুন বলে সুইং থাকে, রিভার্স সুইং থাকে, উইকেট নেওয়ার সুযোগ থাকে। এখানেই (পেসারদের দিয়ে) উইকেট নেওয়ার সুযোগ থাকে অধিনায়কের কাছে। স্পিনারদের উইকেট খুব বেশি সাহায্য করছিল না। ফলে আমি পেসারদের খেলিয়ে খুশি।’-আরও যোগ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা