× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল ২০২৪

খালিদে-মুরাদে পারটেক্সকে হারাল শাইনপুকুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১৯:১৯ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ১৯:২২ পিএম

শাইনপুকুরের হয়ে ৮৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা ওপেনার খালিদ হাসান; প্রবা ছবি

শাইনপুকুরের হয়ে ৮৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা ওপেনার খালিদ হাসান; প্রবা ছবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) এবারের আসরে তৃতীয় জয় তুলে নিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বাধীন দলটি সবশেষ পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ১২৮ রানের বড় ব্যবধানে।

আজ সোমবার (২৫ মার্চ) বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২৫৭ রানের পুঁজি পেয়েছিল শাইনপুকুর। এরপর বল হাতে বাকি কাজটা সেরেছেন হাসান মুরাদ এবং জাওয়াদ। তারা দুজনে মিলে ৭ উইকেট নিয়ে পারটেক্সকে ৪০ ওভারে গুটিয়ে দিয়েছেন ১২৯ রানে। 

এদিন শাইনপুকুরের জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম (৪), জাওয়াদ রোয়েন (৪) এবং মার্শাল আইয়ুব (৩) সুবিধা করতে পারেননি। তবে এক প্রান্ত আগলে ৮৫ রানের ইনিংস খেলেছেন ওপেনার খালিদ হাসান। শেষদিকে ৪৮ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আকবর আলীর দল।

এরপর বল হাতে বাকি কাজটা সেরেছেন হাসান মুরাদ এবং জাওয়াদ। তারা দুজনে মিলে ৭ উইকেট নিয়ে পারটেক্সকে গুটিয়ে দিয়েছেন ১২৯ রানে। ওপেনার জাহিদুজ্জামান খান একপান্ত আগলে ধরে রেখে ৫৩ রানের ইনিংস খেললেও পরাজয়ের ব্যবধানই শুরু কমিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর :

শাইনপুকুর ক্রিকেট ক্লাব : ৫০ ওভারে ২৫৭/৯ (খালিদ হাসান ৮৫, ইরফান শুক্কুর ৬৬*; মুক্তার আলী ২/৪৪, আজমীর আহমেদ ২/৪৫)।

পারটেক্স স্পোর্টিং ক্লাব : ৪০ ওভারে ১২৯/১০ (জাহিদুজ্জামান খান ৫৩, আজমীর আহমেদ ১৯; হাসান মুরাদ ৪/২১, জাওয়াদ রোয়েন ৩/৩১)।

ফল : শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১২৮ রানে জয়ী।

ম্যাচসেরা : খালিদ হাসান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা