× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল ২০২৪

গাজী টায়ার্সের টানা ৫ হার, প্রথম জয় ব্রাদার্সের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১৯:১৩ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ১৯:২২ পিএম

গাজী টায়ার্সের টানা ৫ হার, প্রথম জয় ব্রাদার্সের

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) এবারের আসরে টানা পঞ্চম ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছে গাজী টায়ার্স ক্রিকেট ক্লাব। তাদের পরাজয়ে ডিপিএলে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মাহমুদুল হাসান ও শালাউদ্দিন শাকিলের ব্যাটিং দৃঢ়তায় ২ উইকেটের জয় তুলে নেয় গোপিবাগের দলটি।

আজ সোমবার (২৫ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার ৯ উইকেটে ২২৫ রান করেছিল গাজী টায়ার্স। জবাব দিতে নেমে ১৮৬ রানে ৮ উইকেট হারিয়ে ফেললেও মাহমুদুল হাসান (৫৬*) ও শালাউদ্দিন শাকিলের (১৪*) ব্যাটে ভর করে ৪ বল বাকি থাকতেই ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় ব্রাদার্স ইউনিয়ন।

সংক্ষিপ্ত স্কোর :

গাজী টায়ার্স ক্রিকেট ক্লাব : ৫০ ওভারে ২২৫/৯ (আশরাফুল আলম আসিফ ৬৯, ইফতেখার সাজ্জাদ ৪৭; রহমতউল্লাহ আলী ৩/৩৯, মনির হোসেন ১/৩৭)।

ব্রাদার্স ইউনিয়ন : ৪৯.২ ওভারে ২২৯/৮ (মাহমুদুল হাসান ৫৬*, ইমতিয়াজ হোসেন ৩৯; শামিম মিয়াঁ ৩/৩২, মারুফ মৃধা ২/৪৩)।

ফল : ব্রাদার্স ইউনিয়ন ২ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : মাহমুদুল হাসান ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা