× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল ২০২৪

মাশরাফিদের জয়রথ থামাল মোহামেডান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১৭:৪৭ পিএম

মাশরাফিদের জয়রথ থামাল মোহামেডান

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে লিগে (ডিপিএলে) চলতি আসরে টানা চার ম্যাচ জিতে রীতিমত উড়ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। পঞ্চম রাউন্ডে এসে তাদের জয়রথ থামিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মাশরাফি বিন মর্ত্তুজাদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি। 

আজ সোমবার (২৫ মার্চ) নারায়ণগঞ্জের ফতুল্লায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নাসুম আহমেদ ও আসিফ হাসানের স্পিন ঘূর্ণিতে ৪৭.১ ওভারে মাত্র ১৭৮ রানে অলআউট হয়ে যায় রূপগঞ্জ। দলের বিপর্যয়ে ৮০ বলে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন শামীম হোসেন পাটওয়ারী। আমিনুল ইসলাম বিপ্লব ২৬, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ২৫ ও আট নম্বরে নেমে ৩১ বলে ১ ছক্কায় ২১ রানের ইনিংস খেলেন মাশরাফি। 

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিদায় নেন ইমরুল কায়েস। আল-আমিন হোসেনের বলে বিদায়ের আগে ৯ বলে ১ রান করেন মোহামেডান অধিনায়ক। এরপর ব্যক্তিগত ২ রানে প্রান্তিক নওরোজ নাবিল শুভাগত হোমের এলবিডব্লিউর শিকার হন। 

তবে আর বিপদ ঘটতে দেননি রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কন। তৃতীয় উইকেটে তারা গড়েন ১৩০ রানের জুটি। দুজনেই জোড়া ফিফটি উপহার দেন। এই জুটি ভাঙেন আব্দুল হালিম। অঙ্কনকে শিকার করেন তিনি। ক্যাচ আউট হওয়ার আগে অঙ্কনের ব্যাট থেকে আসে ৫৯ রান। ৭৮ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা হাঁকান অঙ্কন।

তারপর আরিফুল ইসলাম দ্রুতই বিদায় নেন। ১১ বলে ৬ রান করে তিনিও হালিমের শিকার হন। তারপর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। রনি তালুকদারকে সেঞ্চুরি করার সুযোগ দিতে অনেক সহায়তা করেন রিয়াদ। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি রনি। রিয়াদ অপরাজেয় থাকেন ৩২ বলে ৯ রানে।

রনি তালুকদার করেন অপরাজেয় ৯২ রান। ১১৪ বলের ইনিংসে রনি হাঁকান সাতটি চার ও চারটি ছক্কা। ৪১.৪ ওভারে ছয় উইকেটের দাপুটে জয় পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।

সংক্ষিপ্ত স্কোর :

লিজেন্ডস অব রূপগঞ্জ : ৪৭.১ ওভারে ১৭৮/১০ (শামীম পাটওয়ারী ৫৯, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ২৬; নাসুম আহমেদ ৩/৩০ ও আসিফ হাসান ৩/৩০)।

মোহামেডান স্পোর্টিং ক্লাব : ৪১.৪ ওভারে ১৭৯/৪ (রনি তালুকদার ৯২*, মাহিদুল ইসলাম অঙ্কন ৫৯; আব্দুল হালিম ৩/২৫, আল-আমিন হোসেন ১/২০)।

ফল : মোহামেডান ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : রনি তালুকদার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা