× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহামেডানের দাপুটে জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ২২:০৪ পিএম

মোহামেডানের দাপুটে জয়

ফয়সাল বিন সারির বিপক্ষেই যেন লড়ে উঠতে পারল না অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। মোহামেডানের বিপক্ষে এগোনো পেছানোর খেলায় শেষ পর্যন্ত মালয়েশিয়ান তারকার কাছেই হার মানে অ্যাজাক্স

৫-৩ গোলের জমাটি ম্যাচে গতকাল রবিবার জোড়া গোলের দেখা পেয়েছেন সারি। সব মিলিয়ে প্রিমিয়ার হকি লিগে চার ম্যাচে দুই হ্যাটট্রিকসহ ৯ গোল তার।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সাদা-কালোদের হয়ে বাকি গোলগুলো করেছেন আমিরুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও মনোজ বাবু। অ্যাজাক্সের তানজিম আহমেদের জোড়া গোল ছাড়াও মৃদুল করেন অন্যটি।

এদিন ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে শুরুতে এগিয়ে নেন মোহামেডানের আমিরুল। এরপর একটি দুটি করে এগোনো-পেছানো লড়াই। প্রথম কোয়ার্টারে পিছিয়ে থাকা অ্যাজাক্স দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই সমতায় ফেরে। ১৬ মিনিটে তানজিম পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে সমতায় ফেরান। ২৬ মিনিটে সারির ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান।

তৃতীয় কোয়ার্টারের ৩৭ মিনিটে জালে বল জড়ায় মোহামেডান। জিমির ফিল্ড গোলে ব্যবধান ৩-১ এ বাড়িয়ে নেয় দলটি। ৪৪ মিনিটে তানজিমের ফিল্ড গোলে ব্যবধান কমিয়ে ৪-২ করে অ্যাজাক্স। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৪৭ মিনিটে সারির গোলে ব্যবধান বাড়িয়ে ৫-২ করে মোহামেডান। ৫৯ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন অ্যাজাক্সের মৃদুল। তাতে শুধু কমেছে হারের ব্যবধান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা