× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিস্টফ বমগার্টনারের দ্রুততম গোলের বিশ্বরেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ২১:৫৯ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ২২:০১ পিএম

ক্রিস্টফ বমগার্টনারের গোলের উল্লাস

ক্রিস্টফ বমগার্টনারের গোলের উল্লাস

একটি গোলের জন্য কত না অপেক্ষায় থাকতে হয় ফুটবল অনুরাগীদের। অনেক ম্যাচে এমনও হয়, শত মিনিটও পেরিয়ে যায়। তবু দেখা মেলে না গোলের। আবার বিপরীত চিত্রনাট্যেরও দৃষ্টান্ত রয়েছে অনেক। কয়েক সেকেন্ডের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই গোল। যেমনটা দেখা গেল শনিবার রাতে।

মাত্র ছয় সেকেন্ডের মধ্যে হয়ে গেল গোল। তাতেই আন্তর্জাতিক ফুটবলে রচিত হলো দ্রুততম গোলের বিশ্বরেকর্ড। গোলটিকে ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকম আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের দ্রুততম গোলের দাবি জানিয়েছে।

কীর্তিটা গড়েছেন অস্ট্রিয়ার ২৪ বছর বয়সি মাঝমাঠের তারকা ক্রিস্টফ বমগার্টনার। শনিবার রাতে স্লোভাকিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচেই লিখলেন এই ইতিহাস। ম্যাচ শুরুর বাঁশি বাজানোর পর সতীর্থদের বাড়ানো বল পেয়ে যান বমগার্টনার।

স্লোভাকিয়ার তিন ফুটবলারকে বোকা বানিয়ে বক্সের সামনে থেকে নিচু শট নেন বমগার্টনার। তাতে পরাস্ত হন প্রতিপক্ষের গোলরক্ষকও। জালে বল জড়াতেই নতুন মাইলফলকের দেখা পেয়ে যান এ মিডফিল্ডার।

আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম গোলের রেকর্ডটি এতদিন ছিল লুকাস পোডলস্কির দখলে। ২০১৩ সালে মাত্র ৯ সেকেন্ডে ইকুয়েডরের জাল কাঁপিয়ে দিয়েছিলেন এ জার্মান মিডফিল্ডার। 

শনিবার রাতে আরও একটি দুর্দান্ত গোল হয়েছে আন্তর্জাতিক ফুটবলে। এক সেকেন্ডের জন্য যেটি দ্রুততম গোলের রেকর্ড স্পর্শ করতে পারেনি। জার্মানির ফ্লোরিয়ান ভাইর্টৎস ২৫ গজ দূর থেকে ফ্রান্সের জালে বল জড়ান।

সেটাও মাত্র ম্যাচের ৭ সেকেন্ডের মধ্যে। জার্মান ফুটবল ইতিহাসে এটি সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড। দারুণ এই কীর্তির দিনে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা