× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ফিরছেন আমির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ২১:১৮ পিএম

এবার ফিরছেন আমির

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন মোহাম্মদ আমির। রবিবার এক্স বার্তায় অবসর ভাঙার ঘোষণা দেন তিনি। দু-দিন আগে অবসর ভেঙে ফেরার ঘোষণা দেন তারই সতীর্থ ইমাদ ওয়াসিম। দুজনকেই দেখা যেতে বিশ্বকাপ মঞ্চে। 

এক্সে আমির লিখেছেন, ‘এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন কখনও কখনও এমন এক জায়গায় নিয়ে দাঁড় করায় যখন আপনাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হয়। পিসিবি এবং আমার মাঝে বেশ কিছু ইতিবাচক আলোচনা হয়েছে। যেখানে তারা আমাকে বুঝতে পেরেছে এবং এটা অনুভব করিয়েছে যে আমি পাকিস্তান দলের জন্য প্রয়োজনীয়।'

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জার্সিতে খেলার ইচ্ছা আমিরের। বলেছেন, 'আমি আসন্ন বিশ্বকাপের জন্য প্রস্তুত। ব্যক্তিগত সিদ্ধান্তের আগে আমি দেশের হয়ে কিছু করতে চাই। সবুজ জার্সি পরা এবং দেশের সেবা করা সবসময়ই আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল এবং থাকবে।'

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। কোচ ও টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষিপ্ত হয়ে নিজেকে গুটিয়ে নেন তিনি। বিশ্বকাপের পর পিসিবিতে পরিবর্তন আসায় দলে ফিরতে আগ্রহী আমির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা