× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ফিলিস্তিন দল, দেশে ফিরেই অনুশীলনে জামালরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ১৭:০৬ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৪ ১৭:৪৩ পিএম

ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগের খেলায় ৫-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগের খেলায় ৫-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগ খেলতে আজ শনিবার সকালে ঢাকায় এসেছে ফিলিস্তিন জাতীয় ফুটবল দল। বাংলাদেশ দল কুয়েত থেকে দেশে ফিরেছে শুক্রবার রাতে। ঢাকায় ফিরে আজ বিকালেই অনুশীলনে নেমে পড়েছে হাভিয়ের কাবরেরার দল।

গেল ২১ মার্চ রাতে কুয়েতে ফিলিস্তিনের হোম ভেন্যুতে তাদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ খেলে বাংলাদেশ। খেলায় ৫-০ গোলে হারেন জামাল ভূঁইয়ারা। ওই ম্যাচ শেষে বাংলাদেশ পরের দিন বিকালে রওনা হলেও ফিলিস্তিন রওনা হয়েছে রাতে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ফিলিস্তিন ঢাকায় এসে পৌঁছায়। ভ্রমণক্লান্তি থাকায় ফিলিস্তিন দল কোনো অনুশীলন করবে না৷ 

আগামী ২৬ মার্চ বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। সফরকারীরা ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবে আগের দিন। 

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে তিন ম্যাচের একটিতে ড্র এবং বাকি দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। মাত্র এক পয়েন্ট নিয়ে তাই টেবিলের তলানীতে আছে কাবরেরার দল। এই তালিকায় সবার ওপরে অস্ট্রেলিয়া। সকারুদের পয়েন্ট ৯। চার পয়েন্ট পেয়ে দুইয়ে ফিলিস্তিন। তিনে থাকা লেবাননের পয়েন্ট ১।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা