× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পেনকে হারিয়ে কলম্বিয়ার ইতিহাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ১৩:০১ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৪ ১৩:১১ পিএম

সাবেক চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে নেস্তোর লরেঞ্জোর দল। ছবি : সংগৃহীত

সাবেক চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে নেস্তোর লরেঞ্জোর দল। ছবি : সংগৃহীত

অবশেষে স্পেনের বিপক্ষে জয়ের স্বাদ পেল কলম্বিয়া। শনিবার রাতে লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাবেক চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে নেস্তোর লরেঞ্জোর দল। দলটির বিপক্ষে এতদিন জয়হীন ছিল কলম্বিয়া। 

সবশেষ এক দশকে দুবার স্পেনের মুখোমুখি হয়েছিল কলম্বিয়া। যার মধ্যে একটিতে ড্র এবং অন্যটিতে জিতেছে স্পেন। ২০১১ সালে অনুষ্ঠিত সে ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল তারা। এবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে পরিসংখ্যান সমান করল লুইস দিয়াসদের নিয়ে গড়া কলম্বিয়া।

নতুন কোচ লোরেঞ্জো যোগ দেওয়ার পর এ নিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইল কলম্বিয়া। এর মধ্যে ১২ ম্যাচেই জয়ের হাসি হেসেছে লুইস দিয়াসরা। জার্মানি, ব্রাজিলের পর এবার তাদের শিকারে পরিণত হলো স্পেন।

এদিন শুরুর একাদশে প্রথম সারির বেশ কিছু খেলোয়াড়দের নামায়নি স্পেন। বেঞ্চে ছিলেন দানি কারভাহাল, নিকো উইলিয়ামস, রদ্রি, উনাই সিমন, আলভারো মোরাতাদের মতো তারকারা। তারপরও কলম্বিয়ার বিপক্ষে প্রথমার্ধে দাপট দেখিয়েছে স্পেন। এই সময় বেশকিছু সুযোগও তৈরি করেছিল তারা। যার কোনোটিই কাজে লাগাতে পারেনি। বিপরীতে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি কলম্বিয়াও। যদিও বিরতির পর উজ্জীবিত ফুটবল উপহার দিয়েছে তারা। নিজের সেরা ছন্দেই ছিলেন লিভারপুলের ফরওয়ার্ড দিয়াস।

বিরতির পর দিয়াসের নেতৃত্বে স্পেন শিবিরে কাঁপন ধরায় কলম্বিয়া। ৬১ মিনিটে গোলের দেখা পায় তারা। দিয়াসের ক্রস থেকে বল পান ড্যানিয়েল মুনোজ। এরপর অসাধারণ এক ভলিতে বল জালে জড়ান ক্রিস্টাল প্যালেসের এই ডিফেন্ডার।

পিছিয়ে পড়ে মোরাতা, উইলিয়ামস,ইয়ামাল, বায়েনাদের মাঠে নামান স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তারপরও অবশ্য ম্যাচে ফেরা হয়নি স্প্যানিশদের। ১-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা