× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগেই ইঙ্গিত পেয়েছিলেন গায়কোয়াড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৪ ১৪:৩৫ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৪ ১৫:১৪ পিএম

একফ্রেমে সাবেক ও বর্তমান অধিনায়ক

একফ্রেমে সাবেক ও বর্তমান অধিনায়ক

চেন্নাই সুপার কিংসের নতুন দলনেতা রুতুরাজ গায়কোয়াড়। মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে সপ্তদশ আসরের দায়িত্ব পান তিনি। তার অধীনে নতুন সংস্করণ শুরু করবে সিএসকে। 

ভারত ক্রিকেট বোর্ডের নাটকীয় সিদ্ধান্তে জল ঘোলা হলেও গায়কোয়াড় জানিয়েছেন আগেই এমন (ক্যাপ্টেন্সি ইস্যু) ইঙ্গিত পেয়েছিলেন তিনি। চেন্নাইয়ের নতুন অধিনায়ক জানিয়েছেন, ‘গতবছর মাহি ভাই (ধোনি) আমাকে ইঙ্গিত দিয়েছিলেন নতুন বছরে ক্যাপ্টেন্সি পেতে যাচ্ছি।’

তিনি বলেছেন, ‘‘আমি মনে করি কিছুই পরিবর্তন করতে হবে না আমাকে। মাহি ভাই বলেছিলেন, ‘প্রস্তুত হও। ব্যাপারটা অবাক হওয়ার মতো কিছুই না।’ এরপর আমরা যখন ক্যাম্পে আসি। তখন তিনি কিছু ম্যাচ পরিচালনার দায়িত্ব দেন আমাকে।’’

কিছুদিন আগে ধোনি ‘অদ্ভুত’ একটি পোস্ট দেন। সেখানে উল্লেখ করেন আইপিএলের নতুন সংস্করণে নতুন ভূমিকায় থাকবেন তিনি। এরপরই চাঞ্চল্য তৈরি হয়। গায়কোয়াড় বলেছেন, ‘মাহি ভাইয়ের পোস্টের পর থেকেই সতীর্থ থেকে শুভাকাঙ্ক্ষী— সবাই আমাকে উদ্দেশ্য করে বলতে থাকে চেন্নাইয়ের নতুন ক্যাপ্টেন তুমি? কিছু সময়ের ব্যবধানে সেটি বাস্তবে রূপ নিল।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা