× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অধিনায়ক আফিদাকে গণসংবর্ধনা

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১২:৩২ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ১২:৩৩ পিএম

আফিদা খন্দকার প্রান্তি

আফিদা খন্দকার প্রান্তি

সাতক্ষীরায় গণসংবর্ধনা পেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি। মঙ্গলবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই গণসংবর্ধনার আয়োজন করে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা।

এর আগে ফুটবলার প্রান্তি ঢাকা থেকে সাতক্ষীরার আমতলায় পৌঁছান। সেখানে তাকে বরণ করে নেওয়ার পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ফুটবলার প্রান্তির গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব মীর তাজুল ইসলাম রিপন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাজেক্রীসের কার্যনির্বাহী সদস্য কাজী আক্তার হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা