× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে জামিন পেলেন দানি আলভেজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ২১:৫১ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৪ ২১:৫৩ পিএম

দানি আলভেজ

দানি আলভেজ

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন দানি আলভেজ। এজন্য সাড়ে চার বছরের জেলও হয়েছে তার। ১৩ মাসের তদন্ত শেষে গত ফেব্রুয়ারিতে আদালত এই রায় দেন। এই শাস্তি দিতেও বিচারকদের লেগেছে তিন বিচারিক কার্যক্রম।

বার্সেলোনার এক নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে দানি আলভেজের বিরুদ্ধে মামলা হয় ২০২৩ সালের জানুয়ারিতে। মূল ঘটনা ২০২২ সালের ডিসেম্বরের। ১৪ মাস জেল খাটানোর পর অবশেষে জামিন পেলেন দানি আলভেজ।

আজ বাংলাদেশের মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার (১০ লাখ ইউরো) মুচলেকায় শর্ত সাপেক্ষে ব্রাজিলের এই ফুটবলারের জামিন আবেদন মঞ্জুর করেছেন বার্সেলোনার এক আদালত। তবে চাইলে তিন দিনের মধ্যে তার জামিনের বিরুদ্ধে আপিল করতে পারবেন বাদী।

জামিন পেলেও স্পেন ছাড়ার অনুমতি পাননি। এমনকি মামলার বাদী বা তার বাসস্থান ও কর্মস্থলের এক হাজার মিটারের মধ্যেও যেতে পারবেন না দানি আলভেজ। ব্রাজিল ও স্পেনের পাসপোর্ট জমা দিয়ে প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দিতে হবে তাকে।

সাজা মওকুফ করার জন্য আপিলও করেছেন আলভেজ। আপিলের রায় না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা