× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০০ টাকায় দেখা যাবে সিলেট টেস্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ২০:৩৭ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৪ ২১:২১ পিএম

 সিলেটে আগামী পরশু বসবে সাদা পোশাকের প্রথম ম্যাচ— পুরোনো ছবি

সিলেটে আগামী পরশু বসবে সাদা পোশাকের প্রথম ম্যাচ— পুরোনো ছবি

রাত পোহালেই শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি সিরিজ। সাদা বলের দুটি সিরিজের পর সিলেটে এবার সাদা পোশাকের প্রথম লড়াই। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে থাকা দুটি টেস্টের প্রথমটির টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। লাক্কাতুরার চা-বাগান ঘেরা মাঠটিতে সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে টাইগার ও লঙ্কানদের দ্বৈরথ।

২২ মার্চ তথা শুক্রবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের টেস্টে গ্রিন হিল এরিয়ার টিকিট মিলবে শত টাকায়। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের দামও একশ টাকা। ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের প্রতিটি টিকিটের জন্য দর্শকদের খরচ করতে হবে এক হাজার টাকা। ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামের কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে কাউন্টারে। ম্যাচ ডেতেও পাওয়া যাবে টিকিট।

সিলেটে লাল বলের লড়াই শেষে চট্টগ্রামের পথে উড়াল দেবে দুই দল। সেখানেই সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্ট ম্যাচ ৩০ মার্চ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা