× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্টে নিষিদ্ধ হাসারাঙ্গা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ২১:৩৭ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ২২:০৯ পিএম

টেস্টে নিষিদ্ধ হাসারাঙ্গা

আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহারের দায়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নিষেধাজ্ঞায় পড়েছেন শ্রীলঙ্কার তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি তার শাস্তির সিদ্ধান্ত জানিয়েছে।


আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের ৩৭তম ওভারে আম্পায়ারের কাছ থেকে নিজের ক্যাপ কেড়ে নিয়েছিলেন হাসারাঙ্গা। এ কারণেই তাকে শাস্তি দিয়েছেন রেফারি।

হাসারাঙ্গার বিপক্ষে আর্টিকেলের ২.৮ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তিনি আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করেছেন। তার ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ এবং তিন ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। গত মাসে ডাম্বুলায় আফগানিস্তানের বিপক্ষে অর্জিত হয়েছে আরও তিনটি।

হাসারাঙ্গার পাশাপাশি লঙ্কান ক্যাপ্টেনকেও ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধেও আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা