× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরস্কার হাতে পেলেন নাহিদা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ২০:৪৩ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ২০:৫৮ পিএম

পুরস্কার হাতে পেলেন নাহিদা

পাকিস্তানের সাদিয়া ইকবাল ও সতীর্থ ফারজানা হককে পেছনে পেলে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির ‘মাসসেরা’ নির্বাচিত হন নাহিদা আক্তার। মাস তিনেক পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সেই পুরস্কার হাতে পেলেন বাংলাদেশের তারকা স্পিনার। মঙ্গলবার মিরপুরের শেরেবাংলায় নাহিদার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী।

গত বছরের আগস্টে ঘরের মাঠে পাকিস্তান নারী দলকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। নভেম্বরে সফরকারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতে নেন বাংলাদেশ নন্দিনীরা। সিরিজে সাত উইকেট শিকার করেন নাহিদা আক্তার। জিতেন সিরিজসেরার পুরস্কার।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে তিন উইকেট। পরের ম্যাচে দুটি এবং সিরিজ নির্ধারণী ম্যাচে তিন উইকেট তুলে নেন নাহিদা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা