× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালদের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা ফিলিস্তিনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১২:৫৫ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১৩:৪৫ পিএম

জামালদের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা ফিলিস্তিনের

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ওইদিন কুয়েতের জাবের আল আহমেদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এরপর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি লেগে ফিলিস্তিনকে আথিত্য দেবে লাল-সবুজের প্রতিনিধিরা।

জামাল ভুইয়াদের বিপক্ষে ম্যাচ দুটির জন্য ২৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন ফিনিস্তিনের হেড কোচ মাকরাম দাবুব। ২৫ জনের দলে দুই বছর পর ফেরানো হয়েছে অভিজ্ঞ ফরোয়ার্ড মোহাম্মদ ঈদকে। এ ছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন নতুন তিন মুখ। 


ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ এর আগে ছয়বার মুখোমুখি হয়েছে। যদিও অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। ২০০৬ সালে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করলেও পরের পাঁচ ম্যাচের প্রতিটিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।


ফিলিস্তিনের স্কোয়াড :

গোলরক্ষক : বারা খারোব, মাহদি আসি, রামি হামাদি।

ডিফেন্ডার : ইয়াসির হামিদ মেয়র, মুসাব আল বাত্তাত, মুসা ফারাউয়ি, এল মেহদি ইসা, সামির জন্দি, মোহামেদ খলিল, কামিলো সালদানা, মোহামেদ সালাহ, মিশেল তেরমানিনি।

মিডফিল্ডার : আমিদ সোয়াফতা, সামির জুবাইদা, মাহমুদ আবু ওয়ার্দা, ওদাই খারোব, আমিদ মহাজনা, মোহামেদ রশিদ ।

ফরোয়ার্ড : ওদে দাব্বাঘ, আলা আলাদিন হাসান, আনাস বানিয়োদা, ইসলাম বাতরান, মাহমুদ ঈদ, শিহাব কুনবার, জাইদ কুনবার।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা