× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসর ভেঙে শ্রীলঙ্কার টেস্ট দলে হাসারাঙ্গা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১১:৩৬ এএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১১:৪২ এএম

অবসর ভেঙে শ্রীলঙ্কার টেস্ট দলে হাসারাঙ্গা

মাত্র ৪ ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টিকে গুরুত্ব দিতে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু অবসর ঘোষণার সাত মাস না যেতেই সিদ্ধান্ত বদলেছেন হাসারাঙ্গা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই সাদা বলের ক্রিকেটে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন লঙ্কান অলরাউন্ডার হাসারাঙ্গা।

সোমবার (১৮ মার্চ) রাতে বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকের সিরিজ সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যেখানে সবাইকে অবাক করে দিয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন স্পিন অলরাউন্ডার হাসারাঙ্গা। যদিও টেস্টে তার পরিসংখ্যান অতটা উজ্জ্বল নয়। মাত্র ৪ উইকেট এবং ব্যাট হাতে তিনি করেন ১৯৬ রান।


হাসারাঙ্গার সঙ্গে লঙ্কানরা টেস্টে নামছে শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে। স্কোয়াডে আছেন প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, অলরাউন্ডার নিশান পেরিস ও কামিন্দু মেন্ডিস। ২২ মার্চ সিলেটে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই টেস্টের সিরিজ। ৩১ মার্চ চট্টগ্রামে হবে দ্বিতীয় টেস্ট।


শ্রীলঙ্কার টেস্ট দলে ফেরায় পেছাচ্ছে আইপিএলে হাসারাঙ্গার অংশগ্রহণ। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে শ্রীলঙ্কান এ অলরাউন্ডারকে দেড় কোটি রুপি ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। টেস্ট অবসর ভাঙায় আসরের শুরু থেকে তাকে পাওয়া হচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটির। ২২ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলে সানরাইজার্সের প্রথম তিন ম্যাচ মিস করবেন হাসারাঙ্গা।

 

এদিকে টাইগার-লায়নদের সাদা পোশাকের লড়াই শুরু হবে ২২ মার্চ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। এরপর ২৬ মার্চ দুই দল ফিরবে চট্টগ্রামে। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ মার্চ শুরু হবে টেস্ট সিরিজের শেষ ম্যাচটি।


শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও চামিকা গুনাসেকারা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা