× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাটলেটিকোর দুর্গ ভাঙল বার্সা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ১০:২১ এএম

আপডেট : ১৮ মার্চ ২০২৪ ১০:৫৮ এএম

গোল উৎসবে মেতেছিলেন জাভি হার্নান্দেজের শিষ্যরা। ছবি : এক্স

গোল উৎসবে মেতেছিলেন জাভি হার্নান্দেজের শিষ্যরা। ছবি : এক্স

মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে প্রতিপক্ষ সব সময় নাকানিচুবানি খায়। বর্তমান মৌসুমের পরিসংখ্যান বলছে, এখানে গতকাল অবধি হারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। আগের ১৪ ম্যাচের ১৩টিই জিতেছিল, ড্র হয়েছিল একটি। রবিবার রাতে তাদের মাঠে গোল উৎসবে মেতেছিল বার্সেলোনা। তাতেই ভেঙেছে দিয়েগো সিমিওনের দুর্গ।

প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। দারুণ এ জয়ে লিগ টেবিলের ২ নম্বরে উঠে এসেছে শিরোপাধারীরা। টেবিলে এখন অবধি ১ নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। ৩-এ জিরোনা। ৫-এ অ্যাটলেটিকো মাদ্রিদ।

এদিন প্রথমার্ধে জোয়াও ফেলিক্স সফরকারীদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান রবার্ট লেভান্ডোভস্কি। ৩ নম্বর গোলটি করেন ফের্মিন লোপেস। ১টি গোলের সঙ্গে দুটি অ্যাসিস্ট করে ম্যাচের নায়ক পোলিশ তারকা লেভানদোভস্কি।

২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২-এ বার্সেলোনা। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৫-এ অ্যাটলেটিকো। ২ পয়েন্ট কম নিয়ে এক ধাপ নিচে নেমেছে জিরোনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা