× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এফএ কাপ

শেষের রোমাঞ্চে সেমিতে চেলসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ২১:২৫ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ২১:৩১ পিএম

শেষের রোমাঞ্চে সেমিতে চেলসি

৯০ মিনিট পর্যন্ত সমতা ধরে রেখেছিল লেস্টার সিটি। যোগ করা সময়ে ‘চেলসি’ যা দেখালো তা রোমাঞ্চের চেয়েও বেশি কিছু। একটি নয়, ছয় মিনিটে (৯২-৯৮ মিনিট) দুই গোল করে রাতটি নিজেদের করে নিল দ্য ব্লুজরা। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাদের জয় ৪-২ গোলের ব্যবধানে। তাতেই তৃতীয় দল হিসেবে এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত হল মরিসিও পচেত্তিনোর শিষ্যদের।

রবিবার স্ট্যাম্পফোর্ড ব্রিজে ম্যাচঘড়ির ১২ মিনিটে গোল মুখ খুলে চেলসি। জ্যাকসনের বাড়িয়ে দেওয়া পাস থেকে ফাঁকা গোলবারে বল জড়ান মার্ক কুকুরেরলা। এরপর দুপক্ষই আক্রমণ-প্রতিআক্রমণে মাতে। সুসজ্জিত রক্ষণভাগ সুবিধা করতে পারেনি কোনো পক্ষ। ৪৪ মিনিটে একাই বল টেনে বক্সে ঢুকে পড়েন রহিম স্টার্লিং। তার জোরালো শট গোলবারের ডান পাশ দিয়ে বাইরে চলে যায়। মিনিট না ঘুরতেই লিড দ্বিগুণ করে চেলসি। এবারের নায়ক পালমার। স্টার্লিংয়ের আলতো ছোঁয়ায় বাড়িয়ে দেওয়া বল তিনি লক্ষ্যবস্তুতে আঘাত করেন। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে চায় চেলসি।

বিরতির পর আত্মঘাতি গোলে একটি গোল পরিশোধ করে লেস্টার সিটি। ৫১ মিনিটে দিশাসি নিজেদের জালে বল জড়িয়ে উৎসব এনে দেয় প্রতিপক্ষদের। মিনিট দশেক পরে সমতায় ফেরে লেস্টার সিটি। মাভিদিদির চোখধাঁধানো গোলে হাফছেড়ে বাঁচে দল। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোলের সুযোগ মিলছিল পালমারের। স্টার্লিংয়ে পা থেকে পাওয়া বলটি কাজে লাগাতে পারেননি। গোলবারের ওপর দিয়ে বল পাঠিয়ে দেন। এই আক্রমণের পরই মাইখাইলো মুদ্রিক সুযোগ পেয়েছিলেন। বক্সে বল পেয়েও গিয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষ দলের ডিফেন্ডারের পায়ে লেগে আক্রমণ বৃথা হয়ে পড়ে।

গোল সমতার পরই খেপাটে হয়ে ওঠে চেলসি। মুর্হুমুহু আক্রমণ শানাতে থাকে। সুযোগ বুঝে রক্ষণভাগ আরও দূঢ় করে লেস্টারসিটি। শেষ মুহূর্তে সবই পাচ্ছিলেন, গোল ছাড়া। কঠিন আক্রমণেও পূর্ণ সময় পর্যন্ত সমতা ধরে রাখে লেস্টার সিটি। তবে যোগ করা সময়ে ‘দুর্গ’ আর রক্ষা করতে পারেনি এনজো মারেসচার শিষ্যরা। এলোমেলো হয়ে পড়া রক্ষণভাগের সুযোগ কাজে লাগান মাদুকে ও কার্নি চুকুয়েমেকা। ৯২ মিনিটে চুকুয়েমেকার গোলে এগিয়ে যাওয়া এবং মাদুকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা