× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল ২০২৪

মাহেদির অবিশ্বাস্য হ্যাটট্রিকে নাটকীয় জয় প্রাইম ব্যাংকের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৯:১৯ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ১৯:২০ পিএম

প্রাইম ব্যাংকের নাটকীয় জয়ের নায়ক শেখ মাহেদি ও অধিনায়ক তামিম ইকবাল; প্রবা ছবি

প্রাইম ব্যাংকের নাটকীয় জয়ের নায়ক শেখ মাহেদি ও অধিনায়ক তামিম ইকবাল; প্রবা ছবি

শেষ ওভারে জয়ের জন্য সিটি ক্লাবের দরকার ছিল ১৬ রান, হাতে ছিল ৬ উইকেট। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের স্পিনার শেখ মাহেদি হাসানের প্রথম তিন বলে ১২ রান তুলে ম্যাচটাকে প্রায় নিজেদের আয়ত্ত্বেই নিয়ে ফেলেছিলেন দলটির অধিনায়ক সাজ্জাদুল হক। কিন্তু এরপর আর একটি রানও যোগ হয়নি সিটির স্কোরে, উল্টো হারিয়েছে ৩ উইকেট। টানা তিন বলে উইকেট শিকার করে হ্যাটট্রিকই পেয়ে যান মেহেদী। এতে ৩ রানের নাটকীয় জয়ে আসরে টানা তৃতীয় জয়ও তুলে নিয়েছে তামিম ইকবালের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

আজ রবিবার (১৭ মার্চ) বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ওপেনার পারভেজ হোসেন ইমনের ১০০ ও জাকির হাসানের ৭৯ রানে ভর করে স্কোরবোর্ডে ৩০৫ রান জমা করে প্রাইম ব্যাংক। লক্ষ্য তাড়া করতে নেমে শেখ মাহেদির অবিশ্বাস্য বোলিংয়ে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০২ রানের বেশি করতে পারেনি সিটি ক্লাব। ব্যাটিংয়ে অধিনায়ক সাজ্জাদুল সিটি ক্লাবকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। কিন্তু ৩৭ বলে ৭৬ রান করেও শেষ পর্যন্ত তীরে তরি ভেড়াতে পারেননি তিনি।

সংক্ষিপ্ত স্কোর

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ৩০৫/৮ (পারভেজ হোসেন ইমন ১০০, জাকির হাসান ৭৯, মিঠুন ৪২; মেহেদী ৪/৬৮)

সিটি ক্লাব: ৫০ ওভারে ৩০২/৭ (সাজ্জাদুল ৭৬, শাহরিয়ার ৬৬, জয়রাজ ৫৫; শেখ মাহেদি ৪/৮৬)

ফল: প্রাইম ব্যাংক ৩ রানে জয়ী।  

ম্যান অব দ্য ম্যাচ: শেখ মাহেদি হাসান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা