× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল ২০২৪

সোহানের সেঞ্চুরিতে জয়ে ফিরল শেখ জামাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৮:৪৩ পিএম

সোহানের সেঞ্চুরিতে জয়ে ফিরল শেখ জামাল

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল)  এবারের আসরে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়ে মৌসুম শুরু করেছিল গত আসরের রানার্সআপ দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। কিন্তু গত ম্যাচে শাইনপুকুর স্পোর্টিং ক্লাবের কাছে একই ব্যবধানে হেরে হোঁচট খেয়েছিল তারা। নিজেদের তৃতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১২১ রানের বিশাল ব্যবধানের জয়ে ঘুরে দাঁড়িয়েছে ধানমন্ডির ক্লাবটি।

আজ রবিবার (১৭ মার্চ) নারায়ণগঞ্জের ফতুল্লায় টস হেরে আগে ব্যাট করে অধিনায়ক নুরুল হাসান সোহানে ১০১ ও ফজলে মাহমুদ রাব্বির ৭৪ রানে ভর করে ২৫৬ রান করে শেখ জামাল। জবাব দিতে নামা ব্রাদার্সের ইনিংসে ধস নামান দুই পেসার রিপন মণ্ডল ও শফিকুল ইসলাম। তাদের আগুনে বোলিংয়ে ১৩৫ রানেই গুঁটিয়ে যায়  ব্রাদার্স। মিডল অর্ডার ব্যাটার রাহাতুল ফেরদৌসের ৭৬ বলে সর্বোচ্চ ৫৩ রান ছাড়া আর কেউই ইনিংস বড় করতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৫০ ওভারে ২৫৬/১০ (নুরুল হাসান ১০১, ফজলে মাহমুদ ৭৪; আবু জায়েদ ৩/৪৩, ওয়ালিদ ২/৫১)

ব্রাদার্স ইউনিয়ন: ৪০.২ ওভারে ১৩৫/১০ (রাহাতুল ফেরদৌস ৫৩, শাকিল হোসেন২৬; রিপন মণ্ডল ৪/৪৪, শফিকুল ইসলাম ৪/১২)

ফল: শেখ জামাল ১২১ রানে জয়ী।

ম্যাচসেরা: নুরুল হাসান সোহান।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা