× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল ২০২৪

আফিফের অলরাউন্ড নৈপুণ্যে হ্যাটট্রিক জয় আবাহনীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৭:৪১ পিএম

আফিফের অলরাউন্ড নৈপুণ্যে হ্যাটট্রিক জয় আবাহনীর

ডিপিএলে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। আফিফ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে সবশেষ তারা শাইনপুকুর স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। এই জয়ে তামিম ইকবালের দল প্রাইম ব্যাংকের সমান ৬ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। 

আজ রবিবার (১৭ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছিল শাইনপুকুর। কিন্তু  আবাহনীর বোলারদের সামনে অসহায় হয়ে ৪২.৪ ওভারে তারা গুঁটিয়ে যায় মাত্র ১৬৯ রানে। শাইনপুকুরের হয়ে ৪৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৫ রান করেন অধিনায়ক আকবর আলী। মিডল অর্ডার ব্যাটার এস. এম. মেহরাব হোসেন ৭৯ বলে ৫০ রান করে অপরাজিত থাকলেও অপরপ্রান্তে কেউ দাঁড়াতেই পারেনি।

জবাব দিতে নেমে মাত্র ৩৪.১ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। ওপেনার নাঈম শেখ ৮৭ বলে ৬৬ রান করেন। তার ইনিংসে ছিল ৪ বাউন্ডারি ও ৩টি ছক্কার মার। এরপর জাতীয় দল থেকে বাড পড়ে ডিপিএলেও ব্যর্থ হয়েছেন লিটন, ১৯ বলে করেছেন ৫ রান। তবে মাহমুদুল হাসান জয়ের (৫১*) ও আফিফ হোসেনের (২৫*) ব্যাট ভর করে বড় জয় তুলে নেয় আকাশি নীল শিবির। 

সংক্ষিপ্ত স্কোর

শাইনপুকুর: ৪২.৪ ওভারে ১৬৯/১০ (আকবর আলী ৫৫, মেহরাব হোসেন ৫০*, মোহাম্মদ ইলিয়াস ১৫; খালেদ আহমেদ ৩/১৭, আফিফ হোসেন ধ্রুব ৩৪/৩)

আবাহনী: ৩৪.১ ওভারে ১৭২/৩ (নাঈম শেখ ৬৬, মাহমুদুল হাসান জয় ৫১*, আফিফ হোসেন ধ্রুব ২৫*; আরাফাত সানি ২/২২, মোহাম্মদ ইলিয়াস ১/৩২)

ফল: আবাহনী ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: আফিফ হোসেন ধ্রুব। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা