× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুশ্চিন্তা বাড়ালেন কাসেমিরো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৭:২১ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ১৯:০২ পিএম

দুশ্চিন্তা বাড়ালেন কাসেমিরো

এ মুহূর্তে ব্রাজিল ফুটবল দল যেন ছোটখাট হাসপাতাল। একের পর এক ফুটবলার ইনজুরিতে পড়ছেন। সবশেষ ইনজুরিতে পড়েছেন কাসেমিরো। চোটের কারণে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না তারকা এ মিডফিল্ডার। তার বদলি হিসেবে পোর্তোর উইঙ্গার পেপেকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

কোচ বলেছেন, ‘ডা. রদ্রিগো লসমার থেকে এইমাত্র রিপোর্ট পেলাম। ৫০ খেলোয়াড়ের ১৩ জনই ইনজুরিতে। দুভার্গ্যক্রমে আমরা কাসেমিরোকে মিস করতে যাচ্ছি। তার জায়গায় পেপেকে ডাকা হয়েছে। যে পোর্তোতে মিডফিল্ডার হিসেবে খেলছেন।’

গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি। এ সময়ে প্রায় ১৭ ম্যাচ দলের বাইরে ছিলেন কাসেমিরো। এটা দুশ্চিন্তা বাড়াচ্ছে ক্লাবকেও। আজ সন্ধ্যায় এফএ কাপের কোয়ার্টারে  তার অনুপস্থিতি কিছুটা হলেও ভাবাচ্ছে কোচ এরিক টেন হাগ। কাসেমিরোর অনুপস্থিতিতে কোবি মাইনু, স্কট ম্যাক টমিনি, আমারাবাতকে প্রস্তুত শূন্যস্থান পূরণে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা