× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অলিখিত ফাইনালে ছিটকে গেলেন লঙ্কান পেসার মাদুশঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪ ১৩:৪৬ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৪ ১৪:১২ পিএম

দিলশান মাদুশঙ্কা; ফাইল ছবি

দিলশান মাদুশঙ্কা; ফাইল ছবি

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল লঙ্কানরা। এরপর বন্দর নগরী চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। আগামীকাল সোমবার (১৮ মার্চ) মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে ম্যাচ। তার আগে দুঃসংবাদ পেয়েছে লঙ্কান শিবির। চোটের কারণে ছিটকে গেছেন তারকা পেসার দিলশান মাদুশঙ্কা। 

নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এসএলসি জানিয়েছে, দিলশান মাদুশঙ্কা আর চলমান সফরের অংশ নয়। দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়ার কারণে তাকে পুনর্বাসনের জন্য পাঠানো হচ্ছে। গত ম্যাচেই চোট নিয়ে মাদুশঙ্কা মাঠ ছেড়েছিলেন। পরে এমআরআই স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে যে, তার বাঁ–পায়ে গুরুতর হ্যামস্ট্রিং চোট রয়েছে।


এ নিয়ে চলমান সফর থেকে দ্বিতীয় কোনো পেসার ছিটকে গেল লঙ্কানদের। এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টির পর প্রায় একই ধরনের চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন বেবি মালিঙ্গাখ্যাত পেসার মাথিশা পাথিরানা। গত দুই ওয়ানডেতে মাদুশঙ্কা ৪ উইকেট শিকার করেছিলেন। পাশাপাশি ব্যাটারদের চাপে রাখতেও বেশ সিদ্ধহস্ত বাঁ–হাতি এই পেসার, যা সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও দেখিয়েছিলেন তিনি। 


মাদুশঙ্কা ছিটকে যাওয়ায় লঙ্কানদের ওয়ানডের বোলিং বিভাগে বড় ধাক্কাই এসেছে। তাদের স্কোয়াডে পেসারদের মধ্যে আছেন– লাহিরু কুমারা, চামিকা করুণারত্নে, প্রমোদ মাদুশন, জানিত লিয়ানাগে। এর মধ্যে করুণারত্নে এখনও চলতি সিরিজে খেলেননি, হয়তো মাদুশঙ্কার জায়গায় তাকে তৃতীয় ওয়ানডেতে দেখা যেতে পারে!


আগামীকাল (সোমবার) সকাল ১০টায় তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ–শ্রীলঙ্কা। এর আগে প্রথম ওয়ানডেতে লঙ্কানদের দেওয়া ২৫৬ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়েছিল ৬ উইকেটে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা ২৮৭ রানের বড় পুঁজি দাঁড় করায়। কিন্তু বোলারদের ব্যর্থতায় লঙ্কানরা ম্যাচটি জিতে নেয় ৩ উইকেটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা