× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হকিতে আবাহনী ও মেরিনার্সের জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১৯:৫১ পিএম

শনিবার সাধারণ বীমাকে ৩-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। ছবি : আ. ই. আলীম

শনিবার সাধারণ বীমাকে ৩-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। ছবি : আ. ই. আলীম

প্রিমিয়ার লিগ হকিতে শনিবার বড় জয় তুলে নিয়েছে মেরিনার ইয়াংস ক্লাব। দলটি রীতিমত বিধ্বস্ত করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে, হারিয়েছে ১১-২ গোলের বিশাল ব্যবধানে। দিনের দ্বিতীয় ম্যাচে প্রত্যাশামাফিক জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। তবে আকাশি নীলদের জিততে বেগ পেতে হয়েছে বেশ। দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর ৩-০ গোলে হার মেনে মাঠ ছেড়েছে সাধারণ বীমা।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচে সাধারণ বীমার জালে জোড়া আঘাত হানেন আবাহনীর আশরাফুল ইসলাম। অপর গোলটি পুষ্কর খীসা মিমোর। এদিন খেলার প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারের ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে আবাহনীকে এগিয়ে নেন ফরোয়ার্ড পুস্কর খীসা মিমো। ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল। দুই দলই বেশ কিছু পেনাল্টি কর্নার পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হয়। চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৫৪ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আশরাফুল। 

এর আগে দিনের প্রথম ম্যাচে স্ট্রিকের জাদু দেখিয়েছেন মেরিনার্সের ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ। শনিবার ভিক্টোরিয়ার বিপক্ষে ডাবল হ্যাটটিকসহ ৭ গোল করেছেন তিনি। এ নিয়ে চলতি লিগে ৪ ম্যাচ শেষে নামের পাশে একাই ১৭ গোল যোগ করেছেন। লিগে চার ম্যাচে এটি তৃতীয় জয় মেরিনার্সের। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা