× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর অন্যরকম ফিফটি, আল নাসরের জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১২:১৯ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৪ ১৩:০১ পিএম

গোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

গোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

কয়েক দিন আগে এএফসি চ্যাম্পিয়ন লিগে খেলার গুরুত্বপূর্ণ সময়ে সহজ সুযোগ মিস করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেটি নিয়ে ট্রলের শিকার হয়েছেন বেশ। সব মিলিয়ে গতরাতে আল আহলির বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা চাপেই ছিলেন তিনি। তবে সেই চাপ সামলে নিজে গোল করেছেন, দলকেও জিতিয়েছেন পর্তুগিজ এ তারকা।

শুক্রবার রাতে সৌদি প্রো লিগের খেলায় আল আহলির বিপক্ষে আল নাসর জিতেছে ১-০ গোলে। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন রোনালদো। এ গোলের মাধ্যমে ছুঁয়েছেন দারুণ একটা মাইলফলকও। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে আল নাসরের হয়ে গোলের ফিফটি করলেন তিনি।

খেলার শুরুতে দুই দলই ছিল বেশ সতর্ক। এদিন প্রথম ভালো সুযোগ পেয়েছিল আল আহলি।  ৩৬ মিনিটে মেরিহ ডেমিরালের হেড ফিরে আসে গোলবারে লেগে। এ যাত্রায় ভাগ্যের জোরেই বেঁচে যায় আল নাসর। ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে যেতে পারত রোনালদোর দল। সাদিও মানের থ্রু পাস ধরে লেগে থাকা ডিফেন্ডারের ট্যাকল সামলে দারুণ এক গোল করেন রোনালদো। কিন্তু ভিএআর পরীক্ষা-নিরীক্ষার পর অফ সাইডের কারণে বাতিল করা হয় সেই গোল।

দ্বিতীয়ার্ধে একই কারণে গোল পাওয়া হয়নি আল আহলির। ৫৭ মিনিটে বল আল নাসরের জালে জড়িয়েছিলেন ফিরমিনো। কিন্তু ভিএআরের কারণে সাবেক লিভারপুল তারকাকে শেষ পর্যন্ত নিরাশ হতে হয়। তাতে খেলা দারুণভাবে জমে ওঠে।

শেষ পর্যন্ত ৬৮ মিনিটে গোলের উপলক্ষ পান রোনালদো। বক্সের ভেতর রোনালদোর সতীর্থ আল নাজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিকে দারুণ শটে দলকে গোল এনে দেন রোনালদো। 

প্রো লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকল আল নাসর। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট দলটির। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৬৫। আর আল নাসরের কাছে হেরে পিছিয়ে পড়া আল আহলি ৪৭ পয়েন্ট নিয়ে আছেন তালিকার তিনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা