× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইগারদের যুক্তরাষ্ট্র সফরের সূচি চূড়ান্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ১৯:৫৬ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৪ ২০:৪৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা থাকলেও যুক্তরাষ্ট্রের ভেন্যু অনেকটাই অপরিচিত। বিশ্বকাপে গ্রুপ পর্বে টাইগারদের দুটি ম্যাচ আছে মার্কিন মুল্লুকে। তাই বিশ্ব ক্রিকেটের নতুন এই ভেন্যু নিয়ে দুর্ভাবনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

যুক্তরাষ্ট্রের ড্রপ ইন পিচের উইকেটগুলো কেমন আচরণ করবে, এ নিয়ে ইতোমধ্যে হিসাবনিকাশ শুরু করেছে বাংলাদেশ। এবার প্রস্তুতিটা আরও জম্পেশ করতে যুক্তরাষ্ট্রের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাক্বালে বাংলাদেশ দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্রে, স্বাগতিকদের বিপক্ষে।

টেক্সাসের হস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে বাংলাদেশের যুক্তরাষ্ট্র সফরের ম্যাচগুলো। সিরিজের প্রথম ম্যাচ ২১ মে, দ্বিতীয় ম্যাচ ২৩ মে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ২৫ মে অনুষ্ঠিত হবে। আমেরিকান ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বকাপের আগে কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে তারা।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বাংলাদেশ দলের যুক্তরাষ্ট্র সফর ক্রিকেট জগতে একটি ঐতিহাসিক সিরিজ। দুই দেশের ক্রিকেটারদের প্রতিভা প্রদর্শনের গুরুত্বপূর্ণ সুযোগ। বিশ্বকাপের আগে কন্ডিশনে মানিয়ে নিতে এই সফর বাংলাদেশ দলের আদর্শ মঞ্চ। যুক্তরাষ্ট্রের ক্রিকেটের ক্রমবর্ধমান প্রসার ও বিকাশে আমাদের সমর্থন রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা