× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা জয়ের বিশ্বরেকর্ড এখন আল হিলালের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ১৯:৩৭ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৪ ২০:১৭ পিএম

টানা জয়ের বিশ্ব রেকর্ড এখন আল হিলালের। ছবি : সংগৃহীত

টানা জয়ের বিশ্ব রেকর্ড এখন আল হিলালের। ছবি : সংগৃহীত

টানা জয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়লো সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। মঙ্গলবার রাতে করিম বেনজেমার আল ইত্তিহাদের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতে তারা। আর তাতেই ২০১৬-১৭ মৌসুমে টানা ২৭ ম্যাচ জেতা ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দ্য নিউ সেন্টসের রেকর্ড ভেঙেছে হিলাল। দলটির পর্তুগিজ কোচ হোর্হে জেসুস বলেছেন, ‘এটা সত্যিই অসাধারণ অর্জন। এই স্মরণীয় জয়ের রেকর্ডে ভূমিকা রাখা প্রত্যেককে ধন্যবাদ জানাই আমি।’

আল হিলালের এই সাফল্যের নেপথ্য নায়ক ফুলহ্যাম ও নিউক্যাসেল স্ট্রাইকার আলেক্সান্দার মিত্রোভিচ। সার্বিয়ান তারকা লিগ ও মহাদেশীয় প্রতিযোগিতায় ২৮ ম্যাচে ২৯ গোল করেছেন। এছাড়া কালিদো কুলিবালি, রুবেন নেভেস ও সার্গে মিলিঙ্কোভিচ সাভিচ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আল হিলাল সবশেষ ম্যাচ জিততে পারেনি গত বছরের ২১ সেপ্টেম্বর। লিগ প্রতিপক্ষ দামাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। তারপর সৌদি লিগে ১৬, ঘরোয়া কাপে তিন ও এশিয়ান চ্যাম্পিয়নস লিগে আট ম্যাচ খেলে সবগুলো জিতেছে তারা। 

এদিকে, প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে আছে নেইমারের হিলাল। দলের তারকা খেলোয়াড়কে ছাড়াই এগিয়ে যাচ্ছে তারা। অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়ার পর থেকেই মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা