× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলিকে ছাড়াই বিশ্বকাপ খেলবে ভারত!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ১২:৪৪ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৪ ১৩:১১ পিএম

কোহলিকে ছাড়াই বিশ্বকাপ খেলবে ভারত!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে জায়গা হারাতে পারেন বিরাট কোহলি। এমনই চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কোহলিকে বাদ দিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বিসিসিআই। তার পারফরম্যান্স বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হওয়ার পর কুড়ি ওভারের ক্রিকেট থেকে দূরে ছিলেন কোহলি। প্রায় দেড় বছর পর ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফেরেন সাবেক ক্যাপ্টেন। সফরকারীদের বিপক্ষে শেষ দুই ম্যাচে মাঠে নামেন কোহলি। ম্যাচগুলোতে খুব একটা হাসেনি তার ব্যাট। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৯ রান করলেও তৃতীয় ম্যাচে ফেরেন শূন্য হাতে। 

জুনের ২ তারিখ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো আগামী মাসের প্রথম সপ্তাহে  প্রাথমিক স্কোয়াড আইসিসির কাছে জমা দেবে। দেখার বিষয় ভারতের স্কোয়াডে কোহলিকে নিয়ে কোনো নাটকীয়তা হয় কি না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা