× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পন্তে হ্যাঁ, ধোঁয়াশা শামি-রাহুলে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ১৬:৫৬ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৪ ১৭:১২ পিএম

পন্তে হ্যাঁ, ধোঁয়াশা শামি-রাহুলে

আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে বাধা নেই ঋষভ পন্তের। মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বিসিসিআই। তবে মোহাম্মদ শামি ও প্রসাদ কৃষ্ণা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণ মিস করছেন।

উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুলের বিষয়টিও ধোঁয়াশায় রেখেছে ভারত ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ছিলেন না লখনৌ সুপারজায়ান্ট অধিনায়ক। প্রসাদ ও শামির ফেরা নিয়ে বিসিসিআই জানিয়েছে, গত মাসে ছুরি কাঁচির নিচে বসা প্রসাদ রিহ্যাবে আছে। সে বেঙ্গালুরুতে জাতীয় দলের ক্রিকেট অ্যাকাডেমিতে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছে। সদ্য সার্জারি হওয়া পেসার শামির ব্যাপারটিও বোর্ডের মেডিকেল টিম তদারকি করছে বলেও জানায়  বিসিসিআই। 

বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ গতকাল সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, ‘আইপিএলে ঠিকভাবে উইকেটকিপিং করতে পারলে পন্ত হয়তো জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে থাকবেন।’ তিনি এও জানিয়েছেন, ‘সে যদি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় সেটা আমাদের জন্য বড় বিষয়। সে আমাদের বড় সম্পদ। সে যদি নিজেকে ধরে রাখতে পারলে অবশ্যই বিশ্বকাপে খেলবে।’

জয় শাহর স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্তের ফিটনেসের বিষয়ে লেখা হয়েছে, ‘২০২২ সালের ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ডের রুর্কিতে জীবন-সংশয়ী সড়ক দুর্ঘটনার পর ১৪ মাসের পুনর্বাসন শেষে ভারতের উইকেটকিপার-ব্যাটার পন্তকে ২০২৪ সালের টাটা আইপিএলে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা