× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলিসনের পর এডারসনকেও হারাল ব্রাজিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ১৫:৫১ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৪ ১৬:১৭ পিএম

আলিসনের পর এডারসনকেও হারাল ব্রাজিল

কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আসন্ন ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছিলেন নতুন ভারপ্রাপ্ত কোচ ডরিভাল জুনিয়র। দলটিতে ছিলেন গোলরক্ষক এডারসন। তবে ক্লাব ফুটবলে চোটে কারণে তিনি ছিটকে পড়েছেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন লিও জারদিমকে। 

গত রবিবার প্রিমিয়ার লিগে লিভারপুল-সিটির শ্বাসরুগ্ধকর লড়াইয়ে সময় ইনজুরিতে পড়েন এডারসন। লিভারপুল ফরোয়ার্ড ডারউইন নুনিয়েজকে ফাউল করে বসেন তিনি। এর কিছুক্ষণ পরেই মাঠ ছাড়েন এডারসন।

এডারসন ছাড়াও প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না পিএসজির মারকুইনহোস ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও। মারকুইনহোসের পরিবর্তে ফাবরিসিও ব্রুনো ও মার্তিনেল্লির জায়গায় গালেনো ডাক পেয়েছেন।

২৩ মার্চ ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। ২৬ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে খেলবে ব্রাজিল। 

ব্রাজিল দল

গোলকিপার : লিও জারদিম, রাফায়েল ও বেন্তো।

ডিফেন্ডার : দানিলো, ইয়ান কুতো, ওয়েন্দেল, আইর্তন লুকাস, গ্যাব্রিয়েল মাগালাইস, বেরালদো, মুরিলো ও ফাবরিসিও ব্রুনো ।

মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, দগলাস লুইস, পাবলো মাইয়া ও আন্দ্রেয়াস পেরেইরা।

ফরোয়ার্ড : এনদ্রিক, রদ্রিগো, গালেনো, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া ও সাভিনিও।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা