× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শর্ত ইস্যুতে তামিমকে সুজনের খোঁচা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ২০:৪৭ পিএম

 আবাহনীর কোচের মন্তব্য, শর্ত দিয়ে খেলা এটা কেমন দেখায়— পুরোনো ছবি

আবাহনীর কোচের মন্তব্য, শর্ত দিয়ে খেলা এটা কেমন দেখায়— পুরোনো ছবি

বাংলাদেশ দলে ফেরার জন্য ‘অনেক কিছু ঠিক’ হওয়ার শর্ত শুনিয়েছিলেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের কাছে বিষয়টি অযোক্তিক। বিসিবি পরিচালক ও গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের মতে, তামিমকে দলের জরুরি বা দলে ফেরা তামিমের জন্য জরুরি হলে শর্তহীন হওয়াই উচিত। 

সোমবার মিরপুরে পারটেক্সের বিপক্ষে ম্যাচের পর গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। তিনি মনে করেন তামিমের ফেরা ইস্যু নিয়ে টানাটানি বেশি হচ্ছে। তার সোজা কথা, কোনো শর্তের কথা এখানে আসতে পারবে না। আবাহনীর কোচের মন্তব্য, শর্ত দিয়ে খেলা এটা কেমন দেখায়! 

সুজনের ভাষ্য, ‘আমরা সবাই চাই তামিম ফিরে আসুক। খেলতে চাইলে অবশ্যই খেলবে। কিন্তু শর্ত দিয়ে খেলবে, একজন ক্রিকেটার হিসেবে এই কথাটা শুনতে যেন কেমন দেখায়। আমি জাতীয় দলের হয়ে খেলব, দেশ, জাতীয় দল- এসব অনেক আগে, অনেক ঊর্ধ্বে। এখানে আসলে শর্ত থাকবে কী থাকবে না, এই কথাটা শুনতেই খারাপ দেখায়।’

শর্ত বিষয়টিই মানতে পারছেন না সুজন, ‘তামিম এত বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন। টিম, সিলেক্টররা আছেন, তারা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন… অবশ্যই তামিমকে আমাদের প্রয়োজন। দরকার হলে খেলবে। কিন্তু সেটা কোন কিছুর বিনিময়ে বা কোন শর্তে, সেটা কতোটা যৌক্তিক, আমি নিজেও বলতে পারব না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা