× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটের ভুল চট্টগ্রামে শোধরাবেন তাওহীদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৯:৩৫ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ১৯:৫৪ পিএম

ওয়ানডে সিরিজে আত্মবিশ্বাসী তাওহীদ— পুরোনো ছবি

ওয়ানডে সিরিজে আত্মবিশ্বাসী তাওহীদ— পুরোনো ছবি

কয়েক দিনের মাঝেই মুদ্রার এপিঠ-ওপিঠ দেখে ফেললেন তাওহীদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রঙ হারিয়ে বসেছিলেন বিপিএলের অন্যতম সেরা ব্যাটার। সিলেটে তিন টি-টোয়েন্টিতে ৮, ৩২* ও ০— ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ব্যর্থই ছিলেন তাওহীদ। সিলেটের ভুল চট্টগ্রাম পর্যন্ত টেনে নিতে চান না টাইগার ব্যাটার।

বুধবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে লঙ্কানদের বিপক্ষে নামছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় চট্টগ্রামে নিজেদের বাড়তি চ্যালেঞ্জও দেখছেন তাওহীদ। সোমবার (১১ মার্চ) অনুশীলন শেষে অবশ্য সিরিজ জয়ের আশাই শুনিয়েছেন।

বিসিবির প্রকাশিত এক ভিডিওতে তাওহীদ বলেন, ‘আমার ম্যাচ বাই ম্যাচ যেতে ভালো লাগে। দল হিসেবে যদি বলি অবশ্যই সিরিজ জেতার জন্য খেলব, সবার মধ্যে ওই ক্ষুধাটা আছে। এই সিরিজটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং, যেহেতু একটা সিরিজ আমরা হেরেছি। আমরা যদি আমাদের সেরাটা দিয়ে খেলতে পারি, তাহলে ভালো কিছুই হবে।’

সিলেটের অতীত নিয়ে ভাবতে চান না হৃদয়, ‘যেটা চলে গেছে সেটা বলে আর লাভ নেই। সেখানে যেসব ভুলগুলো করেছি সেসব ভুল যত কম করব তত ভালো প্রভাব ফেলবে দলে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে এবং প্রতিটা খেলোয়াড় টাচে রয়েছে। আমরা সবাই টি-টোয়েন্টি থেকে এসেছি। যেহেতু আমাদের হাতে দুই-তিন দিন সময় রয়েছে, ওয়ানডের সঙ্গে মানিয়ে নেওয়া যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা