× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফজয়ী মেয়েদের যুব ও ক্রীড়া মন্ত্রীর অভিনন্দন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১৯:৩৯ পিএম

সাফজয়ী মেয়েদের যুব ও ক্রীড়া মন্ত্রীর অভিনন্দন

নেপাল অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের ফাইনালে ভারতকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে  অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।  বাংলাদেশ নারী ফুটবল দলের এই সাফল্যে বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি।

অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ আরো একটি সাফল্য সৃষ্টি করলো। পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলার স্বর্ণকন্যারা দারুণ খেলেছে। গত ম্যাচে তারা ৬-০ গোলে ভুটানকে উড়িয়ে দেয়। ফাইনালে তারা শক্তিশালী ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।  দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্যে দিয়ে আমাদের বাঘিনীরা তাদের সক্ষমতা আবারো প্রমাণ করেছে। নিঃসন্দেহে এটি দেশের নারী ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক। আমি বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।

ক্রীড়াবান্ধব একইসাথে নারীবান্ধব প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের নারী ফুটবলাররা আজ কোটি বাঙালির স্বপ্ন ছুঁয়েছে। সকল বাধা বিপত্তি অতিক্রম করে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশ একের পর এক  ইতিহাস রচনা করে চলেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে গ্রুপ পর্বে নেপালকে ২-০, ভারতকে ৩-১ এবং ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশের মেয়েরা। এরপর শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও নির্ধারিত সময়ে ১-১ এ সমতায় শেষ করে। এরপর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা