× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ-ভারত ফাইনাল গড়াল টাইব্রেকারে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১৭:১৫ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৪ ১৭:৪৩ পিএম

বাংলাদেশ-ভারত ফাইনাল গড়াল টাইব্রেকারে

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে রক্ষণের ভুলে প্রথমার্ধের শুরুতেই গোল হজম করে বসেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর প্রাণপণ চেষ্টা করেও সমতায় ফিরতে পারছিল না তারা। তবে প্রথমার্ধের খানিকটা ছন্নছাড়া দল দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। সমতা আনার প্রাণপণ চেষ্টা করে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের দুর্দান্ত আক্রমণে ভারত খানিকটা কোণঠাসা হয়ে পড়ে। ৭০ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে মরিয়ম প্লেসিংয়ে বল জালে পাঠান। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়াবে টাইব্রেকারে

আজ সোমবার (১০ মার্চ) নেপালের কাঠমান্ডুর লালিতপুরের এএনএফএ স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ।  বিরতির পর ৭০ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে মরিয়ম প্লেসিংয়ে বল জালে পাঠান। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়াবে টাইব্রেকারে।

এ টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে হারিয়েছে। ঐ ম্যাচে বাংলাদেশ শুরুতে ১ গোলের লিড নেয়। এরপর দ্বিতীয়ার্ধে ভারত খেলায় সমতা আনে। ভারত সমতা আনার পর বাংলাদেশ আরও দুই গোল করে জয় নিয়ে মাঠ ছেড়েছিল।

গত মাসে ঢাকায় কমলাপুরে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ১-১ ছিল নির্ধারিত সময়ে। টাইব্রেকারে দুই দলই ১১-১১ গোল করে। এরপর আকস্মিকভাবে ম্যাচ কমিশনার টস করলে জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত যুগ্ম শিরোপা ঘোষণা করে সাফ।




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা