× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ

ফাইনালে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশের মেয়েরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১৬:০৯ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৪ ১৭:১৬ পিএম

ফাইনালে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশের মেয়েরা

প্রথম পর্বের তিন ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশের মেয়েরা। সেখানে ভারতের বিপক্ষে জয়টা ছিল ৩-১ ব্যবধানে। এতে চলমান অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে নামার আগে পরিসংখ্যান বিচারে এগিয়েই ছিল বাংলাদেশ। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচের একদম শুরুতেই ধাক্কা খায় সাইফুল বারী টিটুর দল। প্রতিপক্ষ দলের ফুটবলারদের বুদ্ধিদীপ্ত পারফর্ম এবং বাংলাদেশ দলের ডিফেন্ডারদের ভুলে ম্যাচের একদম শুরুতেই এগিয়ে যায় ভারত। 

আজ সোমবার (১০ মার্চ) নেপালের কাঠমান্ডুর লালিতপুরের এএনএফএ স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

ম্যাচের ৪ মিনিটে মাঝ মাঠ থেকে বাড়ানো বল পেয়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান ভারতের আনুশকা কুমারিয়া। মাঝ মাঠ থেকে ভারতীয় মিডফিল্ডার বনিফিলিয়া শুল্লাইয়ের লম্বা পাস ধরে ফাঁকা ডি-বক্সে ঢুকে পড়েন এই ফরোয়ার্ড। সেখানে বাংলাদেশ দলের ডিফেন্ডাররা নিজেদের পশিজনে ফিরে আসার আগেই ঘটে যায় অঘটন। 

এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ। বেশ কিছু আক্রমণ করলেও গোল পেতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ৪৩ মিনিটে কর্নার থেকে গোলের দারুণ সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা